ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাতে ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহের বেশি সময় যাবত চলা বৃষ্টিতে হতাহতের ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছেন লঙ্কান কর্মকর্তারা।


দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বন্যায়-ভূমিধসের ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এসব বাস্তুচ্যুত মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে ও সরকার পরিচালিত ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে।


বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ও বজ্রপাতে। এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বছরের অক্টোবর ও নভেম্বর মাস সাধারণত শ্রীলঙ্কায় বর্ষাকাল। কিন্তু চলতি বছর দেশটির অধিকাংশ স্থানে স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।


এ দিকে ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ নভেম্বর) ও বৃহস্পতিবার (১১ নভেম্বর) তামিলনাড়ুর চেন্নাইসহ ২০ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে।


উল্লেখ্য, তামিলনাড়ুতে ৫৩০টির বেশি ঘর বিধ্বস্ত হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১৭শ মানুষকে। ২০১৫ সালের পর এবারই এতো পরিমাণে বৃষ্টিপাত দেখল চেন্নাইয়ের মানুষ। এক সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বহু এলাকা।


সূত্র : এনডিটিভি, আরব নিউজ

ads
ads
ads

Our Facebook Page

↑